জাকসুর ভোট গণনা করতে সকালেই সিনেটে এসেছিলেন শিক্ষিকা জান্নাতুল

১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ AM
জান্নাতুল ফেরদৌস

জান্নাতুল ফেরদৌস © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনায় দায়িত্ব পালনের সময় মৃত্যু হয়েছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের লেকচারার জান্নাতুল ফেরদৌসের (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণনার কাজে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭ টার দিকে বাসায় চলে যান তিনি। রাতে ভোটগ্রহণ কার্যক্রমে ছিলেন না৷ পরে সকালে দায়িত্ব পালনে আসলে ৮টা ১৫ মিনিটে সিনেট ভবনে পৌঁছে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর নেই।

বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ম্যাম সকালে নির্বাচনের দায়িত্ব পালনে এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন: জাকসু নির্বাচনের পোলিং অফিসার শিক্ষিকা জান্নাতুল আর নেই

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, ‘আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। সকালবেলা ভোট গণনার সময় তিনি সিনেট ভবনের দরজার সামনেই পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে এনাম মেডিকেলে নেওয়া হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ‘রাতে ক্লান্তি ও পোলিং এজেন্ট না থাকায় সব হলের ভোট গণনা শেষ হয়নি। সকালে প্রীতিলতা হল সংসদের গণনা শুরু হয়। তিনি তার সহকর্মীদের সঙ্গে সিনেট ভবনে আসেন এবং দরজার সামনে এসে হঠাৎ পড়ে যান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও জানা যায়, তিনি ইহলোক ত্যাগ করেছেন। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

উল্লেখ্য, জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে (শৃঙ্খলা:চিত্রকলা) প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার গবেষণার মধ্যে রয়েছে- চিত্রকলা, মুসলিম শিল্প এবং শিল্পের ইতিহাস।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন ১৭৭ প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট ৮টি প্যানেল ছিল এবারের জাকসু নির্বাচনে।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9