ডাকসুতে ১০ হাজারের বেশি ভোট পেয়েছেন যারা

১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ AM
ডাকসুতে ১০ হাজারের বেশি ভোট পেয়েছেন যারা

ডাকসুতে ১০ হাজারের বেশি ভোট পেয়েছেন যারা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। সব পদের প্রার্থীদের তুলনায় এটাই সর্বোচ্চ পাওয়া ভোট।

এছাড়া সতন্ত্র প্রার্থী সানজিদা আহমদে তন্বি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। ১১ হাজার ৭৭৮ ভোট পেয়ে তিনি ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয় লাভ করেন। ১০ হাজার ভোটের বেশি পেয়েছেন শিবির প্যানেলের এসএম ফরহাদ (১০৭৯৪)। একই প্যানেলের অন্য প্রার্থী ফাতেমা তাসনিম জুমা (১০৬৩১)। মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে জাকারিয়া শাখাওয়াত (১১৭৪৭)। শিবির প্যানেলের সাবিকুন নাহার তামান্না পেয়েছেন ১০ হাজার ৮৪ ভোট।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে এ ফল ঘোষণা করেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।

এর আগে মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ঢাকা শেষ হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে প্রায় ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।

শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য
  • ১১ আগস্ট ২০২৬
সেন্টার ফর পলিসি ডায়ালগে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে মোট নম্বর ১২৫০, ১১৮৯ পেলেন অপূর্ব
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে রাজধানীর শীর্ষ স্কুলগুলোর কোনটিতে জিপিএ-৫ কত?
  • ১১ আগস্ট ২০২৬
আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি —ফেসবুকে পীরজাদা হা…
  • ১১ আগস্ট ২০২৬
বাবা-মায়ের স্নেহ ছাড়াই বেড়ে ওঠা ৯ কিশোরের এসএসসি জয়
  • ১১ আগস্ট ২০২৬