হুইলচেয়ারে করে ভোট দিতে এলেন মেঘমল্লার বসু

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ PM
জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু

জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে করে ভোট দিতে আসেন বাম সংগঠন সমর্থিত জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী মেঘমল্লার বসু। আজ মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি হুইলচেয়ারে করে একজন সহযোগীর সহযোগিতায় কেন্দ্রে প্রবেশ করেন।

শারীরিক অসুস্থতা সত্ত্বেও নির্বাচনের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি ক্যাম্পাস প্রদক্ষিণ করেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন।

আরও পড়ুন: নিয়ম না মেনে ভোটারের লাইনে প্রার্থীদের প্রচার, ক্ষোভ শিক্ষার্থীদের

 হুইলচেয়ারে বসে ভোটকেন্দ্রে প্রবেশের সময় বসুকে শুভেচ্ছা জানান প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। ভোট প্রদান শেষে বসু লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাসিমুখে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন,‘লড়াই, লড়াই, লড়াই চাই।’ তার এই বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছড়িয়ে দেয়।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬