ডাকসু নিয়ে আবারো ১০ দফা দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের 

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ PM
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সংবাদ সম্মেলন

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে সতর্ক করে ১০ দফা দাবি উত্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়।

সংগঠনের নেতারা বলেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচন স্বাধীনভাবে পর্যবেক্ষণ করে নানা অনিয়মের তথ্য তুলে ধরেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এবারের নির্বাচনেও তারা শুরু থেকেই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নানা প্রস্তাব দিয়ে আসছে।

তারা জানান, গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা ১৩ দফা দাবি ও স্বাধীন পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছিলেন। যদিও তার কিছু অংশ বাস্তবায়িত হয়েছে, কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো পুনর্বিবেচনা হয়নি বলে দাবি করেন তারা।

আরও পড়ুন: প্রচারণার শেষ দিনে ব্যস্ত ডাকসু প্রার্থীরা

১০ দফা দাবিগুলো হলো- প্রবেশপথ বন্ধ না করে নিরাপত্তা জোরদার করতে হবে; কারা প্রবেশ নিয়ন্ত্রণ করবে তা প্রকাশ করতে হবে। নারী শিক্ষার্থীদের পরিচয় যাচাইয়ে নারী শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হবে। পোলিং অফিসার নিয়োগে স্বচ্ছতা আনতে হবে। ভোট গ্রহণের সময় বিকেল ৫টা পর্যন্ত বাড়াতে হবে। পোলিং এজেন্টদের ভেতরে থাকার সুযোগ নিশ্চিত করতে হবে। গণমাধ্যমকর্মী ও পোলিং এজেন্টদের জন্য গাইডলাইন প্রকাশ করতে হবে। বুথের বাইরে লাইন ব্যবস্থাপনায় শিক্ষক ও অফিসার নিয়োগ দিতে হবে। গুজব বা ভুয়া তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা নিতে হবে। পর্যবেক্ষক ও এজেন্টদের জন্য বিশ্রামকক্ষ রাখতে হবে। অস্বচ্ছতার ক্ষেত্রে নির্বাচন কমিশন ও প্রশাসনকে জবাবদিহি করতে হবে।

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬