ডাকসু প্রচারণায় টাঙানো পিভিসি-ফেস্টুন-বোর্ড ৩টার মধ্যে সরানোর আহ্বান

২৭ আগস্ট ২০২৫, ১১:৪৪ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৯:৫৬ PM
ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করে টাঙানো পিভিসি, কাপড় বা অন্যান্য মাধ্যমে তৈরি ব্যানার, ফেস্টুন ও বোর্ড আজ বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩টার মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে।

বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে ডাকসু রিটার্নিং অফিসার এবং আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানী এই নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আচরণবিধির ধারা-৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারণার জন্য কেবলমাত্র সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পিভিসি/কাপড় বা অন্য কোনো মাধ্যমে ছাপানো বা লেখা ব্যানার/ফেস্টুন/বোর্ড টাঙানো যাবে না।

আরও বলা হয়, যেসব প্রার্থী ইতিমধ্যে ব্যানার/ফেস্টুন/বোর্ড টাঙিয়ে প্রচার চালাচ্ছে, তাদেরকে আজ ২৭ আগস্ট বিকাল ৩টার মধ্যে তা সরিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে। সবাইকে আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দেয়া হলো।

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬