ডাকসুর হল সংসদে চূড়ান্ত প্রার্থী ১ হাজার ৩৫, প্রত্যাহার ৭৩

২৭ আগস্ট ২০২৫, ১১:১৬ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৭:২৩ PM
ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে আসন্ন হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১ হাজার ৩৫ জন প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৭৩ জন এবং একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে আবেদন জমা পড়েছিল মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র।

আজ বুধবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ পরিচালক ফররুখ মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে প্রার্থী ৫৯ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২ জন, জগন্নাথ হলে ৫৫ জন, ফজলুল হক মুসলিম হলে ৫৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৭৫ জন, রোকেয়া হলে ৪৫ জন, সূর্যসেন হলে ৭৫ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬০ জন, শামসুন নাহার হলে ৩৫ জন, কবি জসীম উদ্দীন হলে ৬৮ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৩ জন, শেখ মুজিবুর রহমান হলে ৫৯ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬ জন, অমর একুশে হলে ৭৬ জন, কবি সুফিয়া কামাল হলে ৩৮ জন, বিজয় একাত্তর হলে ৬৮ জন এবং স্যার এ এফ রহমান হলে ৬২ জন।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে আচরণবিধির অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন

প্রার্থিতা প্রত্যাহার করেছেন কবি সুফিয়া কামাল হল থেকে ২ জন, ফজলুল হক মুসলিম হল থেকে ৬ জন, অমর একুশে হল থেকে ৫ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে ৫ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে ৬ জন, কবি জসীম উদ্দীন হল থেকে ১ জন, হাজী মুহম্মদ মুহসীন হল থেকে ৫ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল থেকে ১১ জন, স্যার এ এফ রহমান হল থেকে ৫ জন, সূর্যসেন হল থেকে ৪ জন, বিজয় একাত্তর হল থেকে ৯ জন, শেখ মুজিবুর রহমান হল থেকে ৯ জন, জগন্নাথ হল থেকে ৪ জন এবং শামসুন নাহার হল থেকে ১ জন।

প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে হল সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই ক্যাম্পাসে জমে উঠেছে প্রচারণা।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬