রুমমেটকে ছুরিকাঘাত: হল থেকে জালালকে নিয়ে পুলিশে দিল প্রশাসন

২৭ আগস্ট ২০২৫, ০২:৫২ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৬:৪৯ PM
হল থেকে জালালকে নিয়ে পুলিশে দিল প্রশাসন

হল থেকে জালালকে নিয়ে পুলিশে দিল প্রশাসন © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহসীন হলে রুমমেটকে ছুরিকাঘাতের পর নিজেকে রুমে আবদ্ধ করে রাখেন ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল। মঙ্গলবার (২৬ আগস্ট) পৌনে একটার দিকে এ ঘটনার পর হলের অন্যান্য শিক্ষার্থীরা তার রুমের সামনে এসে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এরপর দীর্ঘ সময় চেষ্টার পর রাত আড়াইটার দিকে জালারকে রুম বের করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে মুহসীন হলের ৪৬২ নাম্বার রুমে জালাল আহমদ তার রুমমেট মো. রবিউল হককে ছুরিকাঘাত করেন। আহত রবিউল হক  ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এ সময় আহত রবিউল নিজেকে আত্মরক্ষা করে বেরিয়ে আসলে অন্য শিক্ষার্থীরা আহতকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে জালালকে হল থেকে বহিষ্কার করার ঘোষণা দেন প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হল। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে। এছাড়া আজ রাতেই রমনা থানা পুলিশকে জানিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

জালালের আঘাতে আহত রবিউল হক বলেন, জালাল রাত সাড়ে বারোটার দিকে রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে। ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে অযথা শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে। এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ, বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে জখম। পরে কোনোক্রমে আমি নিজেকে আত্মরক্ষা করি।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950