রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে

২৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৫:৪৬ PM
বাঁয়ে জালাল ডানে আহত রবিউল

বাঁয়ে জালাল ডানে আহত রবিউল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী ও হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন এন্ড ফিল্ম ডিপার্টমেন্টের জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল তার রুমমেট মো. রবিউল হককে ছুরিকাঘাত করেছেন। আহত রবিউল হক  ২০১৮-১৯ সেশনের  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বুধবার (২৭ আগস্ট) রাত পৌঁনে ১ টার দিকে মুহসীন হলের ৪৬২ নাম্বার রুমে এই ঘটনা ঘটে।

এ সময় আহত রবিউল নিজেকে আত্মরক্ষা করে বেরিয়ে আসলে অন্য শিক্ষার্থীরা আহতকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

রবিউল হক বলেন, জালাল রাত সাড়ে বারোটার দিকে রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে। ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে অযথা শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে। এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ, বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে জখম। পরে কোনক্রমে আমি নিজেকে আত্মরক্ষা করি।

অন্যদিকে জালাল আহমেদ তার ফেসবুকে নিজের আহত হ‌ওয়া ক্ষতচিহ্নের ছবি পোস্ট করে জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রাক্কালে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে আজ রাত সাড়ে বারোটার দিকে আমাকে মেরেছে আমার রুমমেট রবিউল ইসলাম। সে গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে।

এঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমেদ বলেন, আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সেখানে প্রক্টরিয়াল টিম পাঠিয়েছি। হলের প্রভোস্ট সেখানে উপস্থিত রয়েছে। সার্বিক বিষয় বিবেচনা করে আমরা পদক্ষেপ নিবো।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬