জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের পর বাগছাস নেতার মিষ্টি বিতরণ

২১ আগস্ট ২০২৫, ০৭:৪৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২০ PM
পদত্যাগ করে মিষ্টি খাওয়াচ্ছেন জাবি বাগছাস নেতা লিমন

পদত্যাগ করে মিষ্টি খাওয়াচ্ছেন জাবি বাগছাস নেতা লিমন © সংগৃহীত ও সম্পাদিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন পদত্যাগ করে অনুসারীদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন।

বুধবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। এরপর শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। 

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আমি মো. নাজমুল ইসলাম। যুগ্ম আহবায়ক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি। আগামীকাল পদত্যাগের কারণ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি। সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে জানান তিনি।

একাধিক সূত্রে জানা গেছে, আগামীকাল জাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ দিন৷ নির্বাচনকে ঘিরে বাগছাসের প্যানেল থেকে সহ-সম্পাদক (এজিএস) পদ নিয়ে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন তিনি৷ এই পদে তিনিসহ জিয়াউদ্দিন আয়ান, কাউসার আলম আরমান ও আহসান লাবিব মনোনয়ন প্রত্যাশী৷ কিন্ত আজ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার সভায় জিয়া উদ্দিন আয়ানকে এজিএস হিসেবে মনোনীত করায় তিনি পদত্যাগ করেছেন বলে সূত্র জানায়।

 

 

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9