মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ঢাবি সাদা দলের শোক

২২ জুলাই ২০২৫, ০১:০৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল © সম্পাদিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এ শোক জানান।

শোকবার্তায় বলা হয়, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের অনেকেই নিহত এবং দেড় শতাধিক আহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও বেদনার্ত হয়েছি। উক্ত ঘটনায় সারা জাতি আজ শোকে মূহ্যমান। মমান্তিক এই বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন নিহতদেরকে শাহাদাতের মর্যাদা এবং জান্নাতুল ফিরদৌস নসিব করেন। সেইসঙ্গে শোকার্ত পরিবারগুলোকে আল্লাহ ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

ঢাবি সাদা দলের নেতৃবৃন্দ শোকবার্তায় আরও বলেন, বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনাসহ গুরুতর দগ্ধ হয়ে যেসব শিক্ষার্থী হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তাদের আশু সুস্থতা কামনা করছি।

 

 

 

শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট …
  • ১৮ আগস্ট ২০২৬