আগামীকাল জাবিতে 'অদম্য-২৪' স্মৃতিস্তম্ভ উদ্বোধন, বন্ধ থাকবে ক্লাস

২১ জুলাই ২০২৫, ১২:৩২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৮:০৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২২ জুলাই (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। তবে পূর্ব নির্ধারিত সকল পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণ ও লালন করা এবং ৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদ্যাপন-২০২৫ এর পূর্বনির্ধারিত দিনব্যাপী কর্মসূচির (সরকারি কর্মসূচির সাথে সংগতি রেখে) কারনে মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস স্থগিত করা হলো। পূর্ব নির্ধারিত সকল পরীক্ষা যথারীতি চলমান থাকবে।'

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উদযাপনে অন্তর্বর্তী সরকার ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে।

নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬