জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন দুই সদস্য

২৪ জুন ২০২৫, ০৯:৫৩ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
 অধ্যাপক ছালেহ আহাম্মদ খান ও অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা

অধ্যাপক ছালেহ আহাম্মদ খান ও অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা © টিডিসি সম্পাদিত

জুলাই গণ-অভ্যুত্থানের ৯ মাস পর রাষ্ট্রপতি মনোনীত সিন্ডিকেট সদস্য ক্যাটাগরিতে দুইজন সিন্ডিকেট সদস্য পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ২৩ জুন (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ে বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক আদেশ পত্রে তথ্যটি জানানো হয়।

সিন্ডিকেটে মনোনীত সদস্যরা হলেন - বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছালেহ আহাম্মদ খান এবং বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা।
 
পত্রে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সদয় অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ২২(১) জি ও ২২(৩) ধারা অনুযায়ী উল্লিখিত ব্যক্তিগণকে উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন প্রদান করা হলো।
 
সিন্ডিকেট সদস্য মনোনীত  হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা বলেন, এটি অত্যন্ত খুশির সংবাদ এবং একইসাথে অনেক বড় একটি দায়িত্ব। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। দায়িত্ব যথাযথ পালনে সকলের সহযোগিতা প্রত্যাশী।
 
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান বলেন, একজন সিন্ডিকেট মেম্বার হিসেবে আমার দায়িত্ব যতটুকু, আমি তা যথাযথ পালন করার চেষ্টা করবো এবং সর্বোপরি  সহায়তা করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয় প্রশাসন  কতৃত যাতে কোন ভুল সিদ্ধান্ত না নেওয়া হয়, সেদিকে তৎপর  থাকার চেষ্টা করবো।  এ এক বড় দায়িত্ব যা পালন করতে সকলের সহায়তা কামনা করছি।

ইবিতে মব কালচার ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রশ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউনিভার্সাল কলেজ বাংলাদেশে দুই পদে নিয়োগ 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘মেধাবীদের মূল্যায়ন করুন, দলীয় লোকদের পড়ার টেবিলে বসান’
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি ফল পার্সিমন চাষে সফল যশোরের চৌগাছার জুলফিকার 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
লিবিয়া যাওয়ার পথে নিখোঁজ যশোরের ৫ যুবকের খোঁজ মেলেনি আজও
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9