জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েরের মৃত্যু

২২ জুন ২০২৫, ০৯:২২ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৮:১০ AM
জোবায়ের হোসাইন

জোবায়ের হোসাইন © সংগৃহীত

সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী জোবায়ের হোসাইন। রবিবার (২২ জুন) সকাল ১০টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

জোবায়ের জাবি ৫১ ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনায়। তিনি দীর্ঘদিন ধরে হিমোফিলিয়ায় রোগে আক্রান্ত ছিলেন।

সকালে প্রচণ্ড পেটব্যথা হলে তাকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যুর সংবাদ আসে। এর আগে রাতের দিকে অনেকবার পেট ব্যথা ও বমি হয়েছে বলে জানান তার বন্ধুরা।

জোবায়েরের মৃত্যুতে বিভাগীয় সভাপতি অধ্যাপক মাহমুদুল হাসান সুমন জানান, তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো। তার পরিবারের জন্য এ ক্ষতি অপূরণীয়। তিনি জোবায়ের হোসাইনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর হল সংলগ্ন সিডনি ফিল্ডে জোবায়েরের প্রথম জানাজা হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তার স্বজনরা।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬