ডাকসুতে ভোটার হতে পারবে না ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘অছাত্ররা’

১০ জুলাই ২০২৫, ১২:৫০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:৩১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন © ফাইল ছবি

দীর্ঘ সাত বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের তোড়জোড় শুরু হলেও ভোটার তালিকা এবং প্রার্থী হওয়ার প্রক্রিয়া থেকে বাদ পড়তে যাচ্ছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অছাত্ররা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র নিয়মিত ও রেজিস্ট্রার্ড শিক্ষার্থীরাই এই নির্বাচনে ভোটার হতে পারবেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানায় ডাকসু নির্বাচন আয়োজনে গঠিত কমিশন।

নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এই সেশনকে নির্বাচনে সুযোগ দেয়ার বিষয়ে সকল ছাত্রসংগঠন দাবি জানিয়েছিল। আমরাও এটিকে সাদরে গ্রহণ করেছিলাম। কিন্তু এর ফলে পরবর্তীতে আইনি জটিলতা তৈরি হতে পারে। যাদের ছাত্রত্ব নেই তাদেরকে যদি নির্বাচন করার সুযোগ দেয়া হয় তাহলে এর বিরুদ্ধে যেকেউ আদালতে গিয়ে রিট করতে পারে। এতে করে নির্বাচন আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার কাছে আইনি বিষয়ে জানতে চেয়েছি। তিনি জানিয়েছেন, ‘আইনের বাইরে যাওয়া ঠিক হবে না।’ সে অনুযায়ী আমরা এই সেশনকে রাখতে পারছি না। তবে এই সেশনের যাদের ছাত্রত্ব রয়েছে তারা নির্বাচনে প্রার্থী কিংবা ভোটার হতে পারবেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬