পাঁচ দিনের চীন সফরে গেলেন জাবি উপাচার্য

০৬ জুলাই ২০২৫, ০৭:৪৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৩৮ PM
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদারের লক্ষ্যে পাঁচদিনের সরকারি সফরে চীন গেছেন। 

রোববার (৬ জুলাই) তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদলের সদস্য হিসেবে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

চীনা সরকারের আমন্ত্রণে আয়োজিত এ সফরে প্রতিনিধিদলটি দেশটির বেশ কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবে।

সফরসূচি অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উনান বিশ্ববিদ্যালয়, হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উহান বিশ্ববিদ্যালয় এবং সান ইয়াৎসেন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন।

সেখানে তিনি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা সহযোগিতার বিষয়ে মতবিনিময় করবেন এবং সম্ভাব্য সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে আলোচনা করবেন।

এ ছাড়াও সফরের অংশ হিসেবে উপাচার্য ইউনান, হুবেই ও গুয়াংডং—এই তিনটি প্রদেশের প্রাদেশিক শিক্ষা কর্তৃপক্ষ, জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করবেন।

 

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬