নিরাপত্তার স্বার্থে ঢাবির আবাসিক হলসমূহে প্রবেশে নতুন নির্দেশনা 

০৩ জুলাই ২০২৫, ০৪:২৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৫:১৪ PM
ঢাবির বিভিন্ন হল

ঢাবির বিভিন্ন হল © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনায় বলা হয়েছে, রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত সকল আবাসিক হলের পকেট গেট বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা রোধ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত সকল আবাসিক হলের পকেট গেইট বন্ধ থাকবে। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। বিশ্ববিদ্যালয়ের এস্টেস অফিস থেকে ইতোমধ্যেই এই সংক্রান্ত নির্দেশনা সকল আবাসিক হলে প্রেরণ করা হয়েছে।

আরো বলা হয়েছে, নির্দেশনা অনুযায়ী সকল অনুষদ, হল, ইনস্টিটিউট, বাংলো, অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তা প্রহরীদের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা পরবর্তী নিরাপত্তা প্রহরীকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কর্তব্যস্থল ত্যাগ করতে পারবেন না। পরবর্তী দায়িত্বপালনকারী নিরাপত্তা প্রহরী কর্মস্থলে যথাসময়ে উপস্থিত না হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে। ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্যও নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। 

এছাড়াও সন্দেহজনক ব্যক্তি দৃষ্টিগোচর হলে অথবা সন্দেহজনক কর্মকাণ্ড পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অফিস প্রধান/প্রক্টর অফিস/এস্টেট ম্যানেজারকে অবহিত করতে বলা হয়েছে নির্দেশনায়। 

ট্যাগ: ঢাবি হল
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9