ঢাবির জিয়া হলে প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও ওষুধ সরবরাহ

২৫ জুন ২০২৫, ০৯:০৯ AM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৪:৩৮ PM
ঢাবির জিয়া হলের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য  চিকিৎসা সরঞ্জাম ও ঔষধের ব্যবস্থা

ঢাবির জিয়া হলের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য চিকিৎসা সরঞ্জাম ও ঔষধের ব্যবস্থা © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা ও প্রাথমিক চিকিৎসার জন্য উদ্যোগী হয়ে চিকিৎসা সরঞ্জাম ও ঔষধের ব্যবস্থা করেছেন হলটির কয়েকজন শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার (২৪ জুন) এ উদ্যোগ বাস্তবায়ন করেন হলটির আবাসিক শিক্ষার্থী মাহবুব তালুকদার (২০১৮-১৯ সেশন), আসিফ ইমাম (২০১৯-২০ সেশন), ফোজায়েল (২০১৯-২০ সেশন), রুম্মান ইমন (২০২০-২১ সেশন), মাহবুব (২০২০-২১ সেশন) সহ আরও কয়েকজন। এসময় তারা হলে স্থায়ীভাবে একটি পূর্ণাঙ্গ ফার্স্ট এইড বক্স, সার্জিক্যাল ইকুইপমেন্ট ও ওষুধপত্র সরবরাহ করেন।

এ বিষয়ে উদ্যোক্তাদের মধ্য থেকে রুম্মান ইমন জানান, আমরা জিয়া হলের শিক্ষার্থীদের দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রাপ্তির লক্ষ্য থেকে ক্ষুদ্র এই উদ্যোগ নিয়েছি। ফার্স্ট এইড বক্স থেকে শিক্ষার্থীরা ব্লাড প্রেশার মেশিন, ডায়াবেটিস টেস্ট মেশিন, গান থার্মোমিটার, এনালগ থার্মোমিটার, অক্সিমিটার, এন্টিসেপটিক ও ব্যথানাশক ক্রিম, সার্জিক্যাল মাস্ক-ব্যান্ডেজ, হেক্সিসল, পভিসেপ ও ওষুধপত্রের সেবা নিতে পারবেন। এই সেবা প্রদানের দায়িত্বে থাকবেন জিয়া হলের সিকবয় ও সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬