ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল প্রোগ্রামে ভর্তি, আবেদন নির্ধারিত ফরমে

২৪ জুন ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:৩৪ PM
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

এমফিল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহবান করা করেছে। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক নির্বাচন করতে হবে এবং তত্ত্বাবধায়কের অধীনে ও মাধ্যমে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://du.ac.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করে জমাদানের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। 

আবেদনের যোগ্যতা—

*পাবলিক বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়/বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতক (সম্মান) মাস্টার্স ডিগ্রিপ্রাপ্ত হলে প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা সরাসরি এমফিল প্রোগ্রামে আবেদন করতে পারবেন;

*এমবিবিএস/সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা তাদের ডিগ্রির সঙ্গে সম্বন্ধযুক্ত সংশ্লিষ্ট বিভাগে/ইনস্টিটিউটে আবেদন করতে পারবেন; 

*প্রার্থীদের শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি এবং সিজিপিএ/জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে; 

*প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ও হিজড়া প্রার্থীদের ক্ষেত্রে সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে এবং সিজিপিএ/জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩ এবং ৪ স্কেলে ন্যূনতম ২.৫০ থাকতে হবে; 

*দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যতীত বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিদেশ থেকে স্নাতক/স্নাতক (সম্মান) ও মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তির ক্ষেত্রে আবেদনপত্র গ্রহণের পূর্বে তাদের অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমতা নিরূপণ কমিটির আহ্বায়কের (ডিন, ফার্মেসী অনুষদ, মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন সংলগ্ন) নিকট আবেদন করতে হবে; 

*চাকরিরত প্রার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের অনাপত্তিসহ ১ বছরের ছুটি নিয়ে এমফিল প্রোগ্রামে যোগদান করতে হবে। যোগদানপত্রের সঙ্গে ছুটির অনুমোদনপত্র জমা দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক্ষেত্রে ছুটি নেয়ার প্রয়োজন নেই। তবে বিশ্বদ্যিালয় কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি নিয়ে গবেষণায় যোগদান করতে হবে। ভর্তি ফি জমা দেয়ার ৩ মাসের মধ্যে ছুটির অনুমোদনপত্র জমা না দিলে রেজিস্ট্রেশনের বিষয় বিবেচনা করা হবে না; 

*আবেদনকারী যদি কোনো উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে অথবা গবেষণামূলক প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, সেক্ষেত্রে বিভাগের/ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কমিটি ও সংশ্লিষ্ট অনুষদসভার সুপারিশের ভিত্তিতে অ্যাকাডেমিক পরিষদ তা শিথিল করতে পারে;

দরকারি কাগজপত্র—

*আবেদন ফি বাবদ টাকা জমার রশিদের মূলকপি;

*সব পরীক্ষায় পাসের সনদ ও নম্বরপত্রের ফটোকপি; 

*সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদন ফি—

ভর্তি ফরমের ফি বাবদ ১০০০ টাকা জনতা ব্যাংক টিএসসি শাখায় জমা দিতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক দরকারি কাগজপত্র সত্যায়িত করে জমা দিতে হবে। এ ছাড়া গবেষণার একটি রূপরেখাও (Synopsis) জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৫;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9