বাজেট ২০২৫-২৬

আগামী বছর ১ হাজার ৩৫ কোটি টাকা খরচ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় 

১৭ জুন ২০২৫, ১১:৪০ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জন্য ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকার বাজেট অনুমোদন হয়েছে। গত বছর যার পরিমাণ ছিল ৯৪৫ কোটি ১৫ লাখ ৪৫ হাজার টাকা। এ হিসেবে এবারের বাজেটে বরাদ্দ বেড়েছে ৯০ কোটি ২৯ লাখ ৫৫ হাজার টাকা।

গতকাল সোমবার (১৬ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের নিয়মিত সভায় এ বাজেট অনুমোদন হয় বলে সূত্র জানিয়েছে। তবে কোন খাতে কত টাকা ধরা হয়েছে তা জানা যায়নি।

জানা গেছে, আজ মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বাজেট প্রসঙ্গে সাংবাদিকদেরকে ব্রিফ করবেন।

প্রসঙ্গত, গত বছরের ২৬ জুন ২০২৪-২৫ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ৯৪৫ কোটি ১৫ লাখ ৪৫ হাজার টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। এদিন, সিনেটের বার্ষিক অধিবেশনে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন তৎকালীন কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ৷ ৯৪৫ কোটি টাকার বাজেটে গবেষণায় বরাদ্দ রাখা হয় ২০ কোটি টাকা৷ এছাড়া, বাজেটের ৬৭ শতাংশই (৬৩৩ কোটি ৩২ লাখ টাকা) ব্যয় ধরা হয় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশনে। এর বাইরে পণ্য ও সেবা–সহায়তা বাবদ ব্যয় ধরা হয় ২৩ দশমিক ৩৩ শতাংশ (২২০ কোটি ৫৫ লাখ ৫ হাজার টাকা)৷

 

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬