সিন্ডিকেট মিটিং থেকে ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানাতে হবে: বিন ইয়ামিন 

১৬ জুন ২০২৫, ০৪:১৮ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:৩০ PM
অবস্থান কর্মসূচি

অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় থেকে ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানাতে হবে বলে দাবি করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সোমবার (১৬ জুন) বিকেলে ডাকসু নির্বাচন কমিশন ও নির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আজকে সিন্ডিকেট মিটিং থেকে আমরা দুই দাবির বাস্তবায়ন আশা করছি। তা হল- নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণা ও কোন মাসের কোন তারিখে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে তা উল্লেখ করতে হবে।

বিন ইয়ামিন বলেন, আজকে ডাকসু নিয়ে সিন্ডিকেটে আলোচনা করার কথা। ঠিক এসময় ককটেল উদ্ধার, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় ককটেল বিস্ফোরণ অবশ্যই ডাকসু বানচালের একটা অপচেষ্টা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা অভ্যুত্থানের সময় স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছে, জেলে গিয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে সেখান থেকে ফিরে এসে আবারও আন্দোলনে যোগ দিয়েছে তাদেরকে ককটেলের ভয় দেখিয়ে লাভ নাই। 

তিনি আরও বলেন, অনেকে বলছে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হ‌ওয়ার জন্য সুষ্ঠু পরিবেশ নেই। আমি তাদের বলবো যে তারা হয়ত জানেই না ডাকসু কী, ডাকসুর কাজ কী? ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডাকসু নির্বাচনের কোন বিকল্প নেই । 

এসময় মোহাম্মদ মাহতাব ইসলাম বলেন, গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, আমরা চেয়েছিলাম ছাত্রদের কর্তৃক বাস্তবায়িত হবে। প্রশাসন ছাত্রদের হয়ে কাজ করবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ডাকসু দিতে ব্যর্থ হয় তাহলে আমরা বলবো যে প্রশাসনের ডাকসু দেওয়ার সাহস নাই তাদের এ ক্যাম্পাসে থাকারও কোন অধিকার নাই।

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9