ঢাবিতে হবে ঈদের ৫ জামাত, স্থান ও সময় জানালো কর্তৃপক্ষ

০৪ জুন ২০২৫, ০১:২২ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৪:৩১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল আযহা’র দু’টি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ এবং ফজলুল হক মুসলিম হলেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের এ নামাজের স্থান ও সময়সূচি জানিয়েছে কর্তপক্ষ।

আজ বুধবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় পবিত্র ঈদুল আযহা’র দু’টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত সকাল ৭:৩০টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮:৩০ টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন উর্দু বিভাগের অধ্যাপক ড. রশিদ আহমদ এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭:০০টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল লনে সকাল ৮:০০ টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮:০০ টায় ঈদুল আযহা’র জামাত অনুষ্ঠিত হবে।

 

 

 

 

 

 

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬