রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ

০৩ জুন ২০২৫, ০৩:২১ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৪:০৯ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ (ইউনিট বি) বিবিএ প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের বিষয় পছন্দক্রম ও মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের বিভাগের আসন অনুযায়ী প্রথম নির্বাচিত তালিকা প্রকাশ করা হলো।

এতে আরও বলা হয়েছে, এই তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার ১৬ ও ১৭ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্রহণ করা হবে। ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের নির্ধারিত তারিখে সকাল ৯টায় রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে (২০৮ নম্বর কক্ষ) উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে। ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা ওই দিনই ভর্তি কার্যক্রম শুরু করতে পারবেন এবং ১৯ জুনের মধ্যে ভর্তির সব কার্যক্রম শেষ করতে হবে।

আরও পড়ুন: তালাবদ্ধ এনটিআরসিএ কার্যালয়, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তী সময়ে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সাক্ষাৎকারে অংশগ্রহণ করার পর নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ১৬ থেকে ১৯ জুনের মধ্যে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করার পর ৩ কপি প্রিন্ট করে অফিস চলাকালীন বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (ডিনস কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নম্বর ৩১৪) এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

কোনো ভর্তিচ্ছু যদি ভর্তিকৃত বিভাগেই থাকতে চান বা অটোমাইগ্রেশনের সুযোগ নিতে না চান, তাহলে তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগইন করে ১৯ জুন বিকেল ৪টার মধ্যে অটোমাইগ্রেশন বন্ধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রথমবর্ষের ক্লাস আগামী ৩ আগস্ট শুরু হবে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9