‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন দুই শিক্ষার্থী

০২ জুন ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অর্থনীতি বিভাগের দুইজন মেধাবী শিক্ষার্থীকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্তরা হলেন মো. তানভীর মাহতাব ওয়াদুদ এবং মোছা. হাজেরা খাতুন মারিয়া।

আজ সোমবার (০২ জুন) উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী’র সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মাসুদা ইয়াসমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, দাতা প্রতিনিধি-অধ্যাপক ড. মুনির কুদ্দুস, সাবেক তথ্য কমিশনার সুরাইয়া বেগম, রমেন্দ্র চন্দ্র বসাক এবং গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাড়িতে যাওয়া ঢাবি শিক্ষার্থীদের ১৬ পরামর্শ দিলেন সহকারী প্রক্টর

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিরসন এবং শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করার চেষ্টা করছি। এক্ষেত্রে অ্যালামনাইসহ সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন। অর্থনীতি বিভাগের ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীদের দৃষ্টান্ত অনুসরণ করে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের অন্য অ্যালামনাইদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে এই ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধির লক্ষ্যে দাতা প্রতিনিধিগণ উপাচার্যের নিকট ১ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন।

উল্লেখ্য, অর্থনীতি বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীরা এই ট্রাস্ট ফান্ড গঠন করেন।

 

কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9