ঈদে বন্ধই থাকছে রাবির হল, ছাত্রদল-শিবিরসহ শিক্ষার্থীদের ক্ষোভ

০১ জুন ২০২৫, ১০:৪০ AM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৩:২১ PM
রাবির আবাসিক হল

রাবির আবাসিক হল © ফাইল ছবি

ঈদুল আজহার ছুটিতে স্বায়ত্তশাসিত অন্য তিনটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা থাকলেও বন্ধ রাখার সিদ্ধান্তে অটল রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার (৫ জুন) থেকে মঙ্গলবার (১৩ জুন) পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ থাকবে।

শিক্ষার্থীদের অভিযোগ, যারা চাকরির পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত বা আংশিক সময়ের কাজ করেন, তাদের জন্য হল বন্ধ থাকা বেশ ভোগান্তির কারণ। এ ছাড়া ভিন্ন ধর্মাবম্বী অনেক শিক্ষার্থী আছে, যাদের বাড়ি যাওয়ার থেকে হলে থাকাটা জরুরি। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য এই ছুটিতে বাড়ি ফেরা সব সময় সম্ভব হয় না।

হল খোলা রাখার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল ও ছাত্রশিবিরও। এর আগে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্ৰুপগুলোয় এক জরিপে দেখা যায়, অংশগ্রহণকারী ৭৭৯ জন শিক্ষার্থীর মধ্যে ৮৭ শতাংশ শিক্ষার্থীই ঈদের ছুটিতে হল বন্ধ রাখার বিপক্ষে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘গত ইদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল খোলা রাখা নিয়ে এত আলাপ তুললাম, যারা হলে থাকবে (প্রায় ৬৪ জন) তাদের তালিকা করলাম, হল খোলা রাখার হাজারটা যৌক্তিকতা দেখালাম, তবুও প্রশাসন তোয়াক্কাই করেনি। প্রশাসনের এই আচরণগুলোকে ফ্যাসিজম বললে, কাল আবার আমাদের নামে তদন্ত কমিটি গঠন হবে।’

তিনি বলেন, ‘আসলে প্রশাসন আর কিছুর রোডম্যাপ দিক আর না দিক, তারা পূর্ণাঙ্গ ফ্যাসিস্ট হয়ে যাওয়ার রোডম্যাপ দিয়ে দিচ্ছে শিক্ষার্থীদের। এদের মাথায় এখন নিয়োগ ছাড়া আর কিছুই কাজ করছে না।’

শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঈদুল ফিতরের আগে হল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পর বিষয়টি নিয়ে প্রচুর সমালোচনা হয়। তখন কিছু শিক্ষার্থী প্রশাসন ভবনের সামনে অবস্থান নিলে প্রক্টর ও রেজিস্ট্রার মহোদয়ের সঙ্গে ধস্তাধস্তির মতো এক অপ্রীতিকর ঘটনা ঘটে। 

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী স্বপদে ফিরছেন আজ

তিনি আরো বলেন, মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করলেও অন্যান্য সম্প্রদায়ের শিক্ষার্থীরা, এমনকি মুসলিম কিছু শিক্ষার্থী চাকরির প্রস্তুতি ও অন্যান্য কারণে হলে অবস্থান করতে চায়। হল খোলা রাখার এমন অনেক প্রাসঙ্গিক কারণ রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিদের কাছে আহবান থাকবে, আপনারা বিষয়টি পুনর্বিবেচনায় নিয়ে ছুটির দিনগুলোতে হল খোলা রাখার সিদ্ধান্ত নেবেন বলে প্রত্যাশা করছি।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারী মুজাহিদ ফয়সাল বলেন, ‘জীবনযুদ্ধে একজন শিক্ষার্থী যখন খুব খারাপ সময় মোকাবিলা করে, তখনই মূলত তিনি পরিবার, আত্মীয় স্বজন ব্যতিরেকে একাকী ঈদ করার সিদ্ধান্ত নেন। সে সময়টা তাদের জন্য কতটুকু উপভোগ্য করা যায়- সে বিষয়ে হল প্রশাসনের পেরেশানি থাকা দরকার ছিল। উল্টা মাথা গোঁজার ঠাঁইটুকুও কেড়ে নিচ্ছে। এটা শুধু একজন শিক্ষার্থীর অধিকার ক্ষুন্নই নয় বরং অমানবিক আচরণও বটে। আমরা হল প্রশাসনকে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘প্রভোস্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী, ঈদের ছুটিতে আবাসিক হলগুলো বন্ধ থাকবে। তবে ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা একান্তই থাকতে চায়, তাদের জন্য ব্যবস্থা থাকবে। এ নির্দেশনা দেওয়া হয়েছে।’

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9