ঢাবি উপাচার্যের হোয়াটসঅ্যাপ হ্যাকড, চাওয়া হচ্ছে টাকা

২৪ মে ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ১০:৫০ PM
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার মতো ঘটনা ঘটেছে। হ্যাক হওয়া এ অ্যাকাউন্ট ব্যবহার করে একে একে পরিচিতদের কাছে টাকা চাচ্ছে প্রতারক চক্র। তবে আপাতত অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৪ মে) বিষয়ট দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে উপাচার্য অফিস।

উপাচার্য অফিস জানায়, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সাহায্যে আপাতত অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে। তবে কখন কীভাবে এটি হ্যাক করা হয়েছে তা জানা যায়নি।

এর আগে, আজ শনিবার (২৫ মে) দুপুরে 'ভিউজ বাংলাদেশ' নামক একটি অনলাইন নিউজ পোর্টালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাকিব হাসান সজিবকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টাকা চাইলে বিষয়টি সামনে এসে। উপাচার্যের অ্যাকাউন্ট ব্যবহার করে ওই সাংবাদিককের কাছ থেকে ১৫হাজার টাকা চায় প্রতারক চক্র।

এ বিষয়ে সাকিব হাসান বলেন, আমার নিউজগুলো আমি ভিসি স্যারের হোয়াটস্যাপে সেন্ড করি ম্যাক্সিমাম সময়। স্যারের হোয়াটস্যাপ একাউন্ট সম্ভবত হ্যাক হয়েছে। আমার কাছে ১৫ হাজার টাকা চাচ্ছে।

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬