জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

০১ মে ২০২৫, ১২:১১ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © সংগৃহীত

আগামী ৩১  জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (৩০ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান। 

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, জাকসু পরিবেশ পরিষদের সদস্য সচিব বিশ্বিবদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। 

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান কমিশনের অন্যান্য সদস্যের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ও আচরণবিধি ঘোষণা করেন।

খসড়া তালিকা ও আচরণবিধি:

আগামী ১২ মে ২০২৫ খসড়া ভোটার তালিকা নির্বাচনী খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকাল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা  হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। 

মনোনয়নপত্র: ১ থেকে ৩ জুলাই  বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১ থেকে ৭ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়ন পত্র যাচাই বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বালিতের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ ১১ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও আপিলের রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ জুলাই। 

নির্বাচনী প্রচারণা: ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২ টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা চলবে। ১৬ জুলাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
ভোট গ্রহণ: ৩১ জুলাই সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। 

ইনানীতে গ্যাসের আগুন নিভছেই না, বাড়ছে উদ্বেগ—পরিস্থিতি মোকা…
  • ৩০ অক্টোবর ২০২৬
কাল দেশে আসছে সৌদি আরবে আগুনে নিহত আরও ৫ জনের মরদেহ 
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট গণনা শেষেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো পক্ষ
  • ৩০ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭-২০তম গ্রেডে একাধিক পদে চাকরির স…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
  • ৩০ অক্টোবর ২০২৬
স্মার্টফোন স্লো হয়ে গেলে গতি বাড়াবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬