জাকসু নির্বাচনের তফশিল ঘোষণা আজ

৩০ এপ্রিল ২০২৫, ০৭:০৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
জাকসু ভবন

জাকসু ভবন © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ বুধবার (৩০ এপ্রিল)। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসুর সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনার লক্ষ্যে ‘পরিবেশ পরিষদ: জাকসু নির্বাচন ২০২৫’-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রতিনিধি এবং ক্রিয়াশীল শিক্ষার্থী সংগঠনের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১০ ঘণ্টা মিটিং শেষে বুধবার ভোর সাড়ে ৫টায় জাকসুর তফসিল ঘোষণার বিষয়ে সম্মত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাকসুর তফসিল ঘোষণার বিষয়ে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন জাকসুর তফশিল ঘোষণার বিষয়ে একমত হয়েছে। আমরা আজকের মধ্যেই জাকসুর তফশিল ঘোষণা করব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটবে আজকের জাকসু নির্বাচনের তফশিল ঘোষণার মধ্য দিয়ে। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই হামলার বিচারের পাশাপাশি নির্বাচনি কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।’

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাণের দাবি জাকসু নির্বাচন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষিত সময়ে জাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব ধরনের প্রস্তুতি রয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো জুলাই আগস্টে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এবং হামলার মাদদ দাতা ফ্যাসিবাদের দোসরদের এখনো বিচারের আওতায় আনা হয়নি।

আরো পড়ুন: জাবি থেকে ছাত্রলীগের ২৫৯ নেতাকর্মী, ৯ শিক্ষককে বহিষ্কার

তিনি আরো বলেন, এখনো বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের রাজনীতির সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত, ব্লকে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা এখনো হলগুলোতে অবস্থান করছে, ফ্যাসিবাদের দোসর শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় আসীন রয়েছে, এ অবস্থাতে আমরা মনে করি সবার অংশগ্রহণে একটি নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না।’

শাখা ছাত্র শিবিরের প্রচার ও অফিস সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘জাকসু বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রশিবিরও দীর্ঘদিন ধরে এটি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। জাকসুর তফসিল ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আশা করি জাবি প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে সুন্দর পরিবেশে জাকসু নির্বাচন বাস্তবায়ন করার দ্বারা ৩২ বছরের অচলায়তন কাটিয়ে উঠবে।’

জবির শূন্য আসনে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু
  • ০১ এপ্রিল ২০২৬
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষি…
  • ০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence