৭ মাস আগে গণপিটুনিতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা জাবি থেকে সাময়িক বহিষ্কার

৩০ এপ্রিল ২০২৫, ০৫:০৪ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৬ PM
শামীম মোল্লা

শামীম মোল্লা © ফাইল ফটো

সাত মাসের বেশি সময় আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা গণপিটুনিতে নিহত হয়েছিলেন। গত জুলাই আন্দোলনের ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি প্রমাণিত হওয়ায় সাত মাসের বেশি সময় পর এসে এই শিক্ষার্থীকে নিজ বিভাগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গত সোমবার (২৮ এপ্রিল) ইতিহাস বিভাগের চেয়ারম্যানের কাছে প্রেরিত সাময়িক বহিষ্কারের এক চিঠিতে শামীম মোল্লাসহ ১২ জনের নাম রয়েছে। চিঠিটি স্বাক্ষর করেন জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান।

জানতে চাইলে জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চিঠিতে প্রিন্টিং মিসটেক হয়েছে। শামীম মোল্লার নামটি ভুলে এসেছে। 

৭ মাস আগে মৃত ব্যক্তির নাম কিভাবে আসলো, জানতে চাইলে তিনি বলেন, তদন্ত সংশ্লিষ্টরা হয়তো বিষয়টি খেয়াল করেননি। তাই ভুলে তালিকায় নাম এসেছে। সাময়িক বহিষ্কারের তালিকা থেকে তার নাম বাদ যাবে।

তিনি আরও বলেন, এটা তো স্বাভাবিক তালিকায় মৃতের নাম থাকার কথা না। এখন তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তালিকা থেকে তার নাম দেয়া হবে।

সাময়িক বহিষ্কারের চিঠিতে বলা হয়, গত ১৪, ১৫ ও  ১৬ জুলাইয়ে ক্যাম্পাসে সংঘটিত নৃশংস ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি প্রমাণিত হওয়ায় ১৭ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ৩ (২) (গ) ধারা অনুযায়ী ইতিহাস বিভাগের১২ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

এই তালিকায় প্রথমে রয়েছে ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী শামীম মোল্লার (মৃত) নাম। পররে চিঠিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা হয়।

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘জয় বাংলা’ ফটক এলাকায় শামীম মোল্লাকে ব্যাপক মারধর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের ‘প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আশুলিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করে। এরপর রাত ৯টার দিকে চিকিৎসার জন্য সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9