ঢাবির বাসে হামলার ঘটনায় থানায় উপাচার্য-প্রক্টর

২৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:২৫ PM
ঢাবি উপাচার্য ও প্রক্টর থানায়

ঢাবি উপাচার্য ও প্রক্টর থানায় © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টঙ্গী-গাজীপুর রুটের চলাচল করা ‘ক্ষণিকা’ পরিবহন বাসে হামলার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তারা থানায় যান এবং ঘটনার শিকার শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। এ ঘটনার পর সন্ধ্যা থেকেই থানায় অবস্থান করছিলেন ক্ষতিগ্রস্ত বাসের শিক্ষার্থীরা। উপাচার্য ও প্রক্টর সেখানে পৌঁছে শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের অভিযোগ শোনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপাচার্যের প্রটোকল অফিসার ফিরোজ শাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাত সাড়ে ৮টায় উপচার্য এবং প্রক্টর উত্তরা পশ্চিম থানায় গিয়ে আগ থেকে অবস্থান করা শিক্ষার্থী এবং পুলিশের সাথে কথা বলেছেন। যদি মামলার প্রয়োজন হলে আলাপ-আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে হামলা, আহত ৫

এর আগে দুপুরের দিকে গাজীপুরগামী ক্ষণিকা বাসটি উত্তরা আজমপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করে একদল উত্তেজিত যুবক বাসটি থামিয়ে ভাঙচুর চালায়। ওই সময় অন্তত পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটে দুপুর ১টা ১০ মিনিটের দিকে। উত্তরার বিএনএস এলাকায় বিআরটিসির একটি ট্রাক এক স্কুলছাত্রকে চাপা দিলে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের বহনকারী ঢাবির বাসটি সেখানে পৌঁছালে ক্ষুব্ধ যুবকদের একটি দল বাসের লুকিং গ্লাস ভাঙে এবং চালককে টেনে নামিয়ে মারধর শুরু করে। পরিস্থিতি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে এবং তা রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা প্রতিবাদ সমাবেশ করেন। এ ঘটনায় দায়ীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে নিরাপদ যাতায়াত নিশ্চিতের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close