ঢাবি ফলিত গণিত বিভাগের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১০ PM
নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা

নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ আজ বুধবার (১৬ এপ্রিল) এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোহাম্মদ তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ গণিত শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, যারা গণিতে দক্ষ হয়, তারা যে কোনো সমস্যা যুক্তির মাধ্যমে দ্রুত সমাধান করতে পারে। বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশে প্রজ্ঞাবান শিক্ষকদের পরামর্শ ও দিকনির্দেশনায় শিক্ষার্থীরা গণিতে দক্ষতা অর্জন করবে এবং নিজেদের সফল মানুষ হিসেবে গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন এবং পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষামূলক কার্যক্রমে দক্ষতা অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিভিন্ন বর্ষে সর্বোচ্চ জিপিএ অর্জন করায় ৩জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। তারা হলেন প্রথম বর্ষের ফাহিয়া হক আফনান, দ্বিতীয় বর্ষের মেহেবুবা চৌধুরী ও তৃতীয় বর্ষের মালিক সাবিহা তাসমিন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কাল নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন তারেক রহমান
  • ২৭ মার্চ ২০২৬
ইসরায়েলি হামলায় লেবাননে বাস্তুচ্যুত ৩ লাখ ৭০ হাজার শিশু, নি…
  • ২৭ মার্চ ২০২৬
‘চাকরি চলে গেলে কখনও কি গ্রামের সবাইকে কাঁদতে দেখেছেন?’
  • ২৭ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র
  • ২৭ মার্চ ২০২৬
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার ‘কথিত মডেল’ মিষ্টি …
  • ২৭ মার্চ ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সুখবর
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence