ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন করে নিতে চায় কর্তৃপক্ষ: শিশির মনির

১৩ এপ্রিল ২০২৫, ১১:৪০ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৪ AM
লোগো

লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) ‘গ’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন। এ অবস্থায় নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

রবিবার (১৩ এপ্রিল)  বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মো. শিশির মনির  গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে আজ (রোববার) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি ১৪৬ নম্বর ক্রমিকে রয়েছে।

এ বিষয়ে আইনজীবী  শিশির মনির বলেন, আজ রিটের ওপর শুনানি হতে পারে। আমরা নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে চাই।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ‘একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন’ শীর্ষক ভিসি বরাবর একটি আবেদন দেন এক পরীক্ষার্থী। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন। এর প্রেক্ষিতে গত ১৯ মার্চ ‘গ’ ইউনিটের ফলাফল প্রকাশ স্থগিত করেন উচ্চ আদালত।

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর, লরির সঙ্গে সংঘ…
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে বিনামূল্যে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
  • ২৯ আগস্ট ২০২৬
ববিতে সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি নিয়ন, সাধারণ সম্পাদক জাক…
  • ২৯ আগস্ট ২০২৬
ব্রেকআপ করে দুধ দিয়ে গোসল করলেন প্রেমিক
  • ২৯ আগস্ট ২০২৬
মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, ‘সার্বক্ষণিক নজর র…
  • ২৯ আগস্ট ২০২৬
রাতের আঁধারে স্কুলের কম্পিউটার ল্যাবে চোরের হানা, ৯ সিপিইউস…
  • ২৯ আগস্ট ২০২৬