চারুকলায় প্রতিকৃতিতে আগুন: জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ

১২ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৯ AM
পুড়ে যাওয়া ফ্যাসিস্টের প্রতিকৃতি

পুড়ে যাওয়া ফ্যাসিস্টের প্রতিকৃতি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ আগুনে পুড়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জরুরি সভায় বসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।বিষয়টি প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইসরাফিল বলেন, ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ওই আকৃতি পুরোটাই পুড়ে গেছে। একইসাথে পায়রার অবয়বটাও পুড়ে গেছে। 

তিনি আরো বলেন, আগুনটা ফজরের নামাজের সময় লাগানো হয়েছে। আমরা এর পরেই খবর পাই। কিন্তু ফায়ারসার্ভিস আসতে আসতে ওটা পুরোটাই পুড়ে যায়। আগুনটা ইচ্ছে করেই লাগানো হয়েছে। তবে কে বা কারা করেছে তা জানা যায়নি৷ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে রয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভোরে আগুন লেগে এমনটি হয়েছে। দুটি মোটিফ ফ্যাসিস্টের প্রতিকৃতি ও শান্তির পায়রা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আমরা সকাল ১০টা দিকে এ বিষয়ে জরুরি সভায় বসবো। পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

ফ্যাসিস্টের প্রতিকৃতির মোটিফটি নতুন করে আবারো বানানো হবে কি না এ বিষয়ে তিনি বলেন, বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তীতে জানাতে পারবো। 

প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যো…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬