৭০ ফুট ফিলিস্তিনি পতাকা নিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেবেন ঢাবি শিক্ষার্থীরা

১১ এপ্রিল ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪২ AM

© টিডিসি সম্পাদিত

গাজায় চলমান নির্মম গণহত্যা ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে এক ব্যতিক্রমী বার্তা দিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকাল শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭০ ফুট দীর্ঘ ফিলিস্তিনি পতাকা নিয়ে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই সিদ্ধান্ত জানান কোটা আন্দোলনের সহসমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। 

তিনি লেখেন, “মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাবির পক্ষ থেকে ৭০ ফুট ফিলিস্তিনি পতাকা নিয়ে সম্মিলিতভাবে অংশগ্রহণ করা হবে।” পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে আগামীকাল শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে ভিসি চত্বরে একত্র হওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। এটি শুধু একটি কর্মসূচিই নয়, বরং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে বিশ্ব বিবেককে জাগ্রত করার এক প্রয়াস।

 

হরমুজ প্রণালি বন্ধ রাখলে ইরানকে ‘নরকে’ পরিণত করার হুমকি ট্র…
  • ০৫ এপ্রিল ২০২৬
চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ, এনসিপি-জামায়াতের উদ্দেশ্যে যা …
  • ০৫ এপ্রিল ২০২৬
মাইক ও শব্দ বিভ্রাটের কারণে সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মু…
  • ০৫ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা পাচ্ছেন না এক হাজার শিক্ষক-কর্মচারী!
  • ০৫ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে সংসদে…
  • ০৫ এপ্রিল ২০২৬
‘যারা নিজেরা টর্চারের শিকার, তারা কীভাবে গুম আইন বাতিল করে’
  • ০৫ এপ্রিল ২০২৬