রাবি ছাত্রীর ভিডিও ধারণ, আটক ২

১১ এপ্রিল ২০২৫, ১০:২৯ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৫ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে ইভটিজিং ও অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত দুই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।   

আটককৃতরা হলেন,  বরেন্দ্র কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং শাহ মখ্দুম কলেজের একই বর্ষের শিক্ষার্থী সিয়াম আল হাসান।

ভুক্তভোগী ছাত্রী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ওই ছাত্রী ক্যাম্পাসে প্রবেশ করছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে শহীদ শামসুজ্জোহা চত্বরে দিকে আগালে তিনটি মোটরসাইকেল ওই ছাত্রীকে অনুসরণ করে। এতে ওই ছাত্রী ভয় পেয়ে চিৎকার করেন।  এ সময় মোটরসাইকেলে থাকা কয়েকজন ওই শিক্ষার্থীকে জানান, পেছনে থেকে একটি ছেলে তার ভিডিও করছেন। পরে ক্যাম্পাসের শিক্ষার্থীরা ভিডিও ধারণকারী দুজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে যান। সেখানে প্রক্টরিয়াল বডির সদস্যরা ভুক্তভোগী ছাত্রী, মোটরসাইকেল আরোহী ও অভিযুক্তদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত শোনেন। পরে মোটরসাইকেল আরোহীদের ক্যাম্পাসে প্রবেশ না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া উত্ত্যক্ত ও ভিডিও ধারণকারী দুজনকে মতিহার থানা-পুলিশে সোপর্দ করা হয়।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, এক ছাত্রীকে ইভটিজিং করার ঘটনায় তিনজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং ভিডিও ধারণকারীদের পুলিশে সোপর্দ করা হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি করতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দুই জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় আরও বাড়ল
  • ৩০ অক্টোবর ২০২৬
১,৭৮২ পদে বড় নিয়োগ দেবে এসএসএস এনজিও
  • ৩০ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচন চান ছাত্রদল-শিবিরসহ সাবেক ছাত্রপ্রতিনিধিরাও,…
  • ৩০ অক্টোবর ২০২৬
গ্রিভসকে ফিরিয়ে লাঞ্চের আগে বাংলাদেশের স্বস্তি
  • ৩০ অক্টোবর ২০২৬
বাইন্যান্সের ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা, চুরি ৬৩০ কোটি…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘আম তারেক’ অন্তত হোটেলে নারী নিয়ে যাওয়া-পদ বাণিজ্য-চুমু শফি…
  • ৩০ অক্টোবর ২০২৬