বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ পুনর্বহালের দাবি ঢাবি শিক্ষকদের

০৯ এপ্রিল ২০২৫, ০৩:০৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২১ PM
লোগো

লোগো © সংগৃহীত

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ আবারও যুক্ত করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান তারা। 

বুধবার (৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায় এ সমাবেশের আয়োজন করা হয়। 

শিক্ষকরা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার ইসরায়েল থেকে আড়িপাতার ডিভাইস কেনে এবং পাসপোর্ট থেকে ইসরাইল গমনের নিষেধাজ্ঞা তুলে দিয়ে ঘৃণিত কাজ করেছিল।

সমাবেশে বিভিন্ন দূতাবাসে স্মারকলিপি দেওয়াসহ সিরিজ কর্মসূচি করেন শিক্ষকেরা। পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কট করে দেশীয় শিল্প ও পণ্যের সম্প্রসারণে মনোযোগী হওয়ার আহ্বান জানান

উল্লেখ্য, সমাবেশে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। 

দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬