গাজায় হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন  

২০ মার্চ ২০২৫, ০১:২৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। তারা ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনে বর্বর হামলার মাধ্যমে চালানো নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য রাখেন।  

জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, আমরা আমাদের ভাইবোনদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে ফতোয়া খুঁজি কার দাড়ি লম্বা, কার দাড়ি ছোট। যখন মুসলিম সমাজ এইসব ফতোয়ার মধ্যে আবদ্ধ হয়ে পড়ে, তখন আমাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ফিলিস্তিনের নিরীহ মা-বোনদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে।  

শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আপনাদের লিখনির মাধ্যমে এমন এক তরুণ সমাজ গড়ে তুলুন, যারা সুলতান সালাহউদ্দিন আইয়ুবি হয়ে উঠবে, যারা হবে বাংলাদেশের এবং বিশ্বের জন্য উমর ইবনুল খাত্তাব। যাদের নেতৃত্বে পৃথিবীতে ইসলামি শাসন প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামের অধিকারগুলো সংরক্ষিত হবে।  

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ফিলিস্তিনিরা আজ হামলার শিকার হচ্ছে। আমাদেরও একই অবস্থা হতে পারে। তাই সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বাংলাদেশে বিগত বছরগুলোতে অসংখ্য ইসরায়েলি পণ্য কেনা হয়েছিল, যা দিয়ে দেশের জনগণের ওপর গুপ্তচরবৃত্তি চালানো হয়েছে। সেসব পণ্য নিষিদ্ধ করতে হবে। বিগত সময়ে যত ইসরায়েলি জাহাজ দেশে এসেছে, সবগুলোর তথ্য প্রকাশ করতে হবে।

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9