ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

২০ মার্চ ২০২৫, ১২:০৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
ঢাবি শিক্ষকদের মানববন্ধন

ঢাবি শিক্ষকদের মানববন্ধন © টিডিসি

যুদ্ধ বিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ  ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বটতলায় মানববন্ধন করেন তারা। 

মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষক বলেন, ইসরায়েল কর্তৃক নারী-শিশুদের হত্যার ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারি না। যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ইসরায়েল এই রমজানে সেহরির সময়ে নারকীয়ভাবে ফিলিস্তিনিদের হত্যা করেছে। আর এতে মদদ দিচ্ছে আমেরিকা। আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাই, যেন বিশ্বের সব মুসলমানরা একত্রিত হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমরা বাংলাদেশ সরকারের কাছেও আহ্বান জানাই ইসরায়েলের বিরুদ্ধে জোর  প্রতিবাদ জানানোর জন্য। 

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে বড় বড় কোম্পানির অস্ত্র বিক্রি করার জন্য। এখানে শান্তি প্রতিষ্ঠা হলে তাদের অস্ত্র বিক্রি বন্ধ হয়ে যাবে। এজন্য মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে দেওয়া হচ্ছে না। 

বিশ্বের সব মুসলমানদের ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সারা  বিশ্বের মুসলমানরা ইসরায়েলি পণ্য বয়কট  করব। যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাব। সকলে ফিলিস্তিনিদের জন্য দোয়া করব।  

মানববন্ধনে উপস্থিত আরেক শিক্ষক বলেন, সমগ্র বিশ্বের প্রতি আমাদের আহ্বান ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে এর অবসান ঘটানো হোক। 

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9