জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের পাশে সাদা দল

১৭ মার্চ ২০২৫, ০৯:২০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৫ AM
আহত ঢাবি শিক্ষার্থীরা আর্থিক সহায়তা নিচ্ছেন উপচার্য থেকে

আহত ঢাবি শিক্ষার্থীরা আর্থিক সহায়তা নিচ্ছেন উপচার্য থেকে © টিডিসি ফটো

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। 

আজ সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক ইফতার মাহফিলে আহত শিক্ষার্থী ও শহীদ দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন, স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মহিউদ্দিনসহ আরও অনেকে।  

সাদা দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়েছেন ইতিহাস বিভাগের সুমন মিয়া, দর্শন বিভাগের স্বপন মিয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাব্বির আহমেদ ও মুবাশিরুজ্জামান হাসান, সমাজবিজ্ঞান বিভাগের মো. মনসুর রহমান ও আশিকুর রহমান, আইডিএমভিএসের ইশরাত জাহান ইমু, রসায়ন বিভাগের মোস্তাফিজুর রহমান ও মো. আরিফুল ইসলাম। এছাড়াও গণঅভ্যুত্থানে শহীদ কামাল মিয়ার স্ত্রী ফাতেমা এবং শহীদ মো. সাইফুল ইসলামের মা মোসাম্মদ হায়াতুন নেসাকেও সহায়তা দেওয়া হয়।  

এ বিষয়ে সাদা দলের  আহবায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, জুলাই বিপ্ল‌বে নিহত ও আহত‌দের ঋণ আমরা কখনও শোধ কর‌তে পার‌বো না। তা‌দের র‌ক্তের বি‌নিম‌য়ে আমরা স্বৈরাচার থে‌কে মুক্ত হ‌য়ে‌ছি। আমরা তা‌দের পা‌শে আ‌ছি, সবসময় পা‌শে থাক‌বো। 

সাদা দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন,  জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় সাদা দল সাম‌নে থে‌কে নেতৃত্ব দি‌য়ে‌ছে। ‌সেই সময় ছাত্রদের পা‌শে সাদা দল ছি‌লো, এখনও আ‌ছে, ভ‌বিষ‌্যতেও ছাত্রদের যে কোন সহ‌যো‌গিতায় সাদা দল পা‌শে থাক‌বে। 

ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9