চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ১৪ মে, জেনে নিন জরুরি তথ্য

১৫ মার্চ ২০২৫, ০৮:৩৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২২ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন আগামী ১৪ মে (বুধবার) অনুষ্ঠিত হবে। ১৫ মার্চ থেকে ৩০ মার্চ শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। শনিবার (১৫ মার্চ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত উত্তীর্ণ স্নাতক (সম্মান)/ স্নাতকোত্তর এবং ২০১৪ থেকে সাল পর্যন্ত অন্যান্য পরীক্ষায় ডিগ্রি অর্জনকারীদের সনদ ও চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হবে।

সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট এ পাওয়া যাবে। এ ছাড়াও সমাবর্তন সম্পর্কিত যেকোন বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেতে ০১৭১৬-১২৫৬২০, ০১৮১২-৫১৭৫৩১ ও ০১৭১৮-৩১২৩৫৩ নাম্বারে এবং [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের, আহত স্ত্রী-কন্যা
  • ৩০ অক্টোবর ২০২৬
স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী ও রেফারেল নেটওয়ার্ক …
  • ৩০ অক্টোবর ২০২৬
অল্টারনেটিভ মেডিসিনের পরিচালক হলেন ঢাকা ডেন্টালের অধ্যাপক আ…
  • ৩০ অক্টোবর ২০২৬
৫ হলুদ কার্ড দেখেও নিষিদ্ধ হচ্ছেন না মেসি, নেপথ্যে কী
  • ৩০ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় টানা তৃতীয় দিন আগেভাগে খেলা শেষ
  • ৩০ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড
  • ৩০ অক্টোবর ২০২৬