ঢাবিতে চারুশিল্পীদের নিয়ে সাদা দলের ইফতার মাহফিল

১৪ মার্চ ২০২৫, ০৯:৩৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১১ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল চারুকলা অনুষদের উদ্যোগে জাতীয়তাবাদী চারুশিল্পীদের মতবিনিময়, ইফতার এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শুক্রবার (১৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বরেণ্য শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম চঞ্চল, শিল্পী রুস্তম আলী প্রামাণিক, শিল্পী ড. আব্দুল মতিন তালুকদার এবং শিল্পী দেবাশীষ পাল। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চারুকলা সাদা দলের আহ্বায়ক শিল্পী ইসরাফিল রতন। শিল্পী একেএম কাওসার হাসান টগর, শিল্পী মো. আব্দুল আজিজ এবং মেরাজী আশা ঐশীর সঞ্চালনায় সভায় বাংলাদেশের জাতীয়তাবাদী শিল্পীবৃন্দ  বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেণ। তারা সকলে জাতীয়তাবাদী শিল্পীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

বিএনপি কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং চারুকলা সাদা দলের সাবেক আহ্বায়ক শিল্পী ড. শেখ মনির উদ্দিন জুয়েল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ডিরেক্টর মনোনীত হওয়ায় এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।

ট্যাগ: ঢাবি
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশে বাতরোগে আক্রান্ত ৩০ শতাংশ মানুষ, দীর্ঘমেয়াদি চিকিৎসায…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ধসে যাচ্ছে বিদ্যালয় ভবন, খোলা মাঠে চলছে পাঠদান 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9