মাগুরার নিহত সেই শিশুর অপরাধীদের বিচার নিশ্চিতের দাবি রাবি শিক্ষক ফোরামের

১৪ মার্চ ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১১ PM
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম © সংগৃহীত

মাগুরায় যৌন নির্যাতনের শিকার হয়ে সেই শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এসময় দ্রুত সময়ের মধ্যে খুনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে সংগঠনটির সভাপতি  অধ্যাপক ড. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানান। এসময় শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা।

বিবৃতিতে তারা বলেন, পাশবিক যৌন নির্যাতনের শিকার শিশু আছিয়া কয়েকদিন অসহ্য যন্ত্রণা সহ্য করে অবশেষে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আছিয়ার খুনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং প্রচলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সংশোধন করে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে এমন শাস্তি নিশ্চিত করবেন যাতে আর কেনো ব্যক্তি এ ধরনের পাশবিক অপরাধ করার সাহস না পায়। 

তারা আরও বলেন, বাংলাদেশে এ ধরণের খুনি ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি দেওয়া হলে এই দেশে এমন অনেক অপরাধ রোধ করা সম্ভব বলে তারা বিশ্বাস করেন। নতুন বাংলাদেশে কোনো ধর্ষকের স্থান নেই বলে জানান সংগঠনটির নেতাকর্মীরা।

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশে বাতরোগে আক্রান্ত ৩০ শতাংশ মানুষ, দীর্ঘমেয়াদি চিকিৎসায…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ধসে যাচ্ছে বিদ্যালয় ভবন, খোলা মাঠে চলছে পাঠদান 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চায়ের দোকানে কাজ, রিকশা চালিয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া কাউসার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9