বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত উপাচার্য আরেফিন সিদ্দিক

১৪ মার্চ ২০২৫, ০৪:১৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১২ PM
উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক

উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক © সংগৃহীত

চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫৫ মিনিটে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর নর্থ রোডের আরেফিন সিদ্দিককের বাসার পাশের বায়তুল আকসা জামে মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এতে অংশ নেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

জানাজা শেষে উপাচার্য জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না। তবে, কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাবেক উপাচার্য হিসেবে তাকে সম্মান জানাতে সব আনুষ্ঠানিকতা করা হবে।

এরপর বাদ জুম্মা দ্বিতীয় ও শেষ জানাজা রাজধানীর ধানমন্ডির ৬/এ শাহী ঈদগাহ জামে মসজিদে সম্পন্ন হয়। জানাজায় ঢাবির শিক্ষক এবং তার শিক্ষার্থী ও পরিবারের সদস্যসহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। 

তার আগে, বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে মারা যান সাবেক এই উপাচার্য। এই হাসপাতালে তিনি কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬