রাবিতে ইউনিস্যাবের আয়োজনে নতুন পোশাক পেল দেড় শতাধিক পথশিশু

১৪ মার্চ ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১২ PM
পথশিশুদের মাঝে পোশাক বিতরণ

পথশিশুদের মাঝে পোশাক বিতরণ © টিডিসি ফটো

সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রায় দেড় শতাধিক পথশিশুর মাঝে নতুন পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করল রাজশাহী বিভাগের ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

শুক্রবার (১৪ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) পথশিশুদের মাঝে এ নতুন পোশাক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান। 

ঈদ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও উপহারসামগ্রী বিতরণ করেন এ সংগঠনের সদস্যরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে শহরের বিভিন্ন এলাকা থেকে পথশিশুদের একত্রিত করে এসব পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করেন তারা। এসময় পথশিশুদের সাথে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

নতুন পোশাক পেয়ে এক ছোট শিশু বলেন, ‘নতুন জামা পেয়ে খুবই ভালো লাগছে আমার। জামাটাও অনেক সুন্দর।’ নতুন জামা দিয়ে এবার ঈদ করতে পারব বলে উচ্ছ্বাস প্রকাশ করে এ শিশু।

দুই বছরের এক বাচ্চার পোশাক নিতে ভদ্রা এলাকা থেকে এসেছেন এক অভিভাবক। তিনি বলেন, ‘আমরা অনেক মা-বাবা আছি যারা ঈদ উপলক্ষ্যে আমাদের সন্তানদেরকে জামা-কাপড় কিনে দিতে পারি না। আমার চারটা বাচ্চা থাকায় দুজনকে দিতে পারলেও আর দুজনকে দেওয়া সম্ভব না। আমরা এ সংগঠনকে ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজন করার জন্য। তাদের দেওয়া নতুন পোশাকেই আমার বাচ্চা ঈদ পালন করবে।’

সুমন ও মেঘার সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন বলেন, ‘এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ইউনিস্যাবের নতুন পোশাক বিতরণ আসলেই প্রশংসার দাবিদার। এমন আয়োজন সকল ছাত্র সংগঠনগুলো করা উচিত। এমন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।’

ইউনিস্যাবের আঞ্চলিক সম্পাদক মো. শিহাব মিয়া বলেন, ‘ইউনিস্যাব প্রতি বছরই এই প্রোগ্রামের মাধ্যমে সমাজের কিছু সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে হাসি ফোটানোর চেষ্টা করে। এই বছরও আমরা চেষ্টা করেছি রাজশাহী অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা এবং খাদ্য বিতরণ করার।’ এই প্রোগ্রামকে সফল করার জন্য যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইউনিস্যাবের উপদেষ্টা ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক জহুরুল হক আনিস, রাবির অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’র পরিচালক ড. সাজ্জাদুর রহিম, সংগঠনটির আজীবন সদস্য রাশেদুল ইসলাম সজীব, সংগঠনটির অ্যালামনাসবৃন্দ, বর্তমান কমিটির সদস্যবৃন্দ ও দেড় শতাধিক পথশিশু এবং তাদের অভিভাবকরা।

উল্লেখ্য, ইউনিস্যাব বাংলাদেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন যা সক্রিয়ভাবে তরুণদের দক্ষতা বিকাশের জন্য কাজ করে। সংগঠনটি ২০১৪ সালে যাত্রা শুরু করে। এখন পর্যন্ত সংগঠনটি সফলতার সাথে কাজ করে যাচ্ছে। ইউনিস্যাব বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য স্বেচ্ছাসেবকদের সাথে কাজ করে।

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশে বাতরোগে আক্রান্ত ৩০ শতাংশ মানুষ, দীর্ঘমেয়াদি চিকিৎসায…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ধসে যাচ্ছে বিদ্যালয় ভবন, খোলা মাঠে চলছে পাঠদান 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চায়ের দোকানে কাজ, রিকশা চালিয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া কাউসার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9