ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের শেষ জানাজা সম্পন্ন

১৪ মার্চ ২০২৫, ০২:৪৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২২ PM
ড. আ আ ম স আরেফিন সিদ্দিক

ড. আ আ ম স আরেফিন সিদ্দিক © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের দ্বিতীয় ও শেষ জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বাদ জুম্মা রাজধানীর ধানমন্ডির ৬/এ শাহী ঈদগাহ জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় ঢাবির শিক্ষক এবং তার শিক্ষার্থী ও পরিবারের সদস্যসহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। 

এর আগে রাজধানীর নর্থ রোডের আরেফিন সিদ্দিককের বাসার পাশের বায়তুল আকসা জামে মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এতে অংশ নেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

জানাজা শেষে উপাচার্য জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না। তবে, কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাবেক উপাচার্য হিসেবে তাকে সম্মান জানাতে সব আনুষ্ঠানিকতা করা হবে। 

এর আগে, রাত ১০টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক আরেফিন সিদ্দিককে মৃত ঘোষণা করেন। মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

ট্যাগ: ঢাবি
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশে বাতরোগে আক্রান্ত ৩০ শতাংশ মানুষ, দীর্ঘমেয়াদি চিকিৎসায…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ধসে যাচ্ছে বিদ্যালয় ভবন, খোলা মাঠে চলছে পাঠদান 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9