জুলাই আন্দোলনে ঢাবিতে হামলায় ১২২ জনকে চিহ্নিত সত্যানুসন্ধান কমিটির

১৩ মার্চ ২০২৫, ০৫:৩৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩০ PM
সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন হস্তানান্তর

সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন হস্তানান্তর © জনসংযোগ

জুলাই আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আন্দোলনকারীদের ওপর হামলাকারী ১২২ জনকে চিহ্নিত করেছে প্রশাসনের করা সত্যানুসন্ধান কমিটি। এদের মধ্যে অধিকাংশই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। তাদের বিষয়ে শাস্তির সুপারিশ করেছে এই কমিটি।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৪টায় উপাচার্যের অফিস সংলগ্ন সভা কক্ষে সত্যানুসন্ধান কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন। 

বিষয়টি নিশ্চিত করে কাজী মাহফুজুল হক সুপণ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কতজনকে শাস্তির সুপারিশ করা হয়েছে, প্রকৃতি সংখ্যাটি আমি বলবো না। তবে সংখ্যাটি এক থেকে দেড়শ এরমধ্যে। আমরা শাস্তির সুপারিশের পাশাপাশি তাদের আত্মপক্ষের সমর্থনের সুযোগ রেখেছি। এখন সিন্ডিকেট থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, আগামী রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা রয়েছে। সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। ওই সূত্র আরও জানায়, প্রথমে এসব শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে। পরবর্তীতে তাদের আত্মসমর্পনের সুযোগ দিয়ে কিংবা নতুন কমিটি করে অভিযুক্তদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হতে পারে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।

আজ বিকেল ৪টায় উপাচার্যের অফিস সংলগ্ন সভা কক্ষে সত্যানুসন্ধান কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ প্রতিবেদনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সত্যানুসন্ধান কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাসে যাত্রী জিম্মি করে লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায়, মূলহোতা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9