ঢাবিতে রমজানে সশরীরে ক্লাস শেষ আজ

১৩ মার্চ ২০২৫, ১০:০৮ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রমজান মাসে সশরীরে ক্লাস শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ)। আগামীকাল থেকে অনলাইনে ক্লাস করবেন শিক্ষার্থীরা। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাবির নিয়মিত ক্লাস ১৩ মার্চ এবং অনলাইন ক্লাস ২০ মার্চ পর্যন্ত চলবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস আগামী ১৩ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে। ১৪ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। 

আরো পড়ুন: খুবির শোক দিবস আজ: সেদিন চোখের সামনে ১১ সহপাঠীর মৃত্যু দেখেন শিক্ষার্থীরা

গত ৬ মার্চ উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস্ কমিটির এক সভায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অনলাইন ক্লাস চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত পরীক্ষা যথারীতি চলবে।

এইচএসসির সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আগামীকাল
  • ৩০ অক্টোবর ২০২৬
পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে মির্জা ফয়সল
  • ৩০ অক্টোবর ২০২৬
একযোগে পুলিশের ২৮ সদস্য ক্লোজড
  • ৩০ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের, আহত স্ত্রী-কন্যা
  • ৩০ অক্টোবর ২০২৬
স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী ও রেফারেল নেটওয়ার্ক …
  • ৩০ অক্টোবর ২০২৬
অল্টারনেটিভ মেডিসিনের পরিচালক হলেন ঢাকা ডেন্টালের অধ্যাপক আ…
  • ৩০ অক্টোবর ২০২৬