চবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল, এক ছাদের নিচে সব সংগঠন

১২ মার্চ ২০২৫, ০৯:০৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৩ PM

© টিডিসি ফটো

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) উদ্যোগে আয়োজিত  আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। 

বুধবার (১২ মার্চ) বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এ আয়োজন করা হয়। চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতি সভাপতি মোহাম্মদ আজহার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল-আমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, হালদা গবেষক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল কিবরীয়া।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, আমাদের রাষ্ট্রের চারটি স্তম্ভের অন্যতম একটি হলো গণমাধ্যম। বাংলাদেশে সংবাদমাধ্যমগুলো সঠিক ভূমিকা পালন করতে না পারার কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছে। আমাদের দেশে একই ঘটনার সংবাদ বিভিন্নভাবে হয়, অনেক ভুল তথ্য প্রকাশ করা হয় কিন্তু প্রকৃত সত্য তুলে ধরে খুব কম সাংবাদিক সংবাদ করেন। সাংবাদিকদের সকল প্রতিবেদন তথ্যমূলক, অনুসন্ধানমূলক হতে হবে, তাহলেই বাংলাদেশকে আপনারা সঠিক দিকে নিয়ে যেতে পারবেন। সাংবাদিকদের মূল কাজ হলো সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে জাতিকে সঠিক পথের নির্দেশনা দেওয়া। 

তিনি আরও বলেন, আমাদের দেশের সাংবাদিকরা কেনো জানি নেতিবাচক সংবাদ বেশি প্রচার করেন, ইতিবাচক সংবাদ খুব কমই করেন। আমি আশা করবো আগামীতে সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এছাড়া উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলী ও নাজমুল হোসাইন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব  রোমান রহমান, ইসলামী ছাত্র মজলিশের সভাপতি সাকিব মাহমুদ রুমি, ইসলামি ছাত্র আন্দোলনের সেক্রেটারি আব্দুর রহমান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক রকিবুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি ঈশা দে। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। 

পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাসে যাত্রী জিম্মি করে লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায়, মূলহোতা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9