ধর্ষণের বিচার চেয়ে মধ্যরাতে হল থেকে বেরিয়ে এলো ঢাবির ছাত্রীরা

০৯ মার্চ ২০২৫, ১২:৫৭ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM
রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান

রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান © সংগৃহীত

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়ার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচার চেয়ে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ করছেন ছাত্রীরা। শনিবার মধ্যরাত সাড়ে ১২টার পর কবি সুফিয়া কামাল হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন ছাত্রীরা।

পরে ক্যাম্পাসে মিছিল বের হলে এতে অন্য হলগুলোর নারী শিক্ষার্থীরা যোগ দেয়। এসময় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।

এদিকে, রাত ১টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে। এসময় ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তাদের সেখানে অবস্থান করতে দেখা যায়। এসময় তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন ছাত্রদের বিভিন্ন হলের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন।  

এসময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’. ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও'- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সরজমিনে দেখা যায়, দিবাগত রাত পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে রাস্তায় বসে অবস্থান করেছেন। তারা ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা যোগ দেন। রাত ১টা বাজতেই রাজু ভাস্কর্য এলাকা শিক্ষার্থীদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। 

গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া ম…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইয়ের রক্তিম সূর্য: ১৭ বছরের অন্ধকার ঘুচে বাংলাদেশের বুক…
  • ৩১ জুলাই ২০২৬
মেডিকেল শিক্ষার গুণগত রূপান্তর শিক্ষকদেরই করতে হবে, নেতারা …
  • ৩১ জুলাই ২০২৬
ইউটিএল-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী: ঢাবিতে দিনব্যাপী সম্মেলন শন…
  • ৩১ জুলাই ২০২৬
রাখাইন থেকে পালানোর পথে টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখো…
  • ৩১ জুলাই ২০২৬
ধর্ষণের মামলায় ছাত্র ইউনিয়নের সভাপতি গ্রেপ্তার
  • ৩১ জুলাই ২০২৬