ঢাবিস্থ কুষ্টিয়ার ‘গড়াই ছাত্রকল্যাণ সংস্থার’ নতুন কমিটি ঘোষণা

০৬ মার্চ ২০২৫, ০৮:৩৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৩ PM
গড়াই ছাত্রকল্যাণ সংস্থা

গড়াই ছাত্রকল্যাণ সংস্থা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গড়াই ছাত্রকল্যাণ সংস্থার’ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে সংস্কৃত বিভাগের শিক্ষার্থী জুবায়ের ইসলাম হিমেল এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের জান্নাতুল আক্তার জিম নির্বাচিত হন। 

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) এ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নাইমুর রহমান মারুফ এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শাকিব হোসেন। 

নির্বাচিত হয়ে সভাপতি জুবায়েল ইসলাম হিমেল জানান, ‘কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করতে গড়াই ছাত্রকল্যাণ সংস্থা প্রতিজ্ঞাবদ্ধ। এর পাশাপাশি সাবেকদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধনের জন্য কাজ করে যাবে নতুন কমিটি।’ 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জান্নাতুল আক্তার জিম বলেন, ‘নতুন নেতৃত্ব কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতায় কাজ করে যাবে।’

এসময় নবনির্বাচিত কমিটির সদস্যরা কুষ্টিয়ার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রতি বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগ: ঢাবি
গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া ম…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইয়ের রক্তিম সূর্য: ১৭ বছরের অন্ধকার ঘুচে বাংলাদেশের বুক…
  • ৩১ জুলাই ২০২৬
মেডিকেল শিক্ষার গুণগত রূপান্তর শিক্ষকদেরই করতে হবে, নেতারা …
  • ৩১ জুলাই ২০২৬
ইউটিএল-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী: ঢাবিতে দিনব্যাপী সম্মেলন শন…
  • ৩১ জুলাই ২০২৬
রাখাইন থেকে পালানোর পথে টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখো…
  • ৩১ জুলাই ২০২৬
ধর্ষণের মামলায় ছাত্র ইউনিয়নের সভাপতি গ্রেপ্তার
  • ৩১ জুলাই ২০২৬