জাপান সফর শেষে দেশে ফিরেছেন ঢাবি প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদ

০৫ মার্চ ২০২৫, ০৭:১০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
সফরকালে বিভিন্ন সভা-সেমিনারে অংশ নেন অধ্যাপক ড. মামুন আহমেদ

সফরকালে বিভিন্ন সভা-সেমিনারে অংশ নেন অধ্যাপক ড. মামুন আহমেদ © জনসংযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ৭ দিনের জাপান সফর মঙ্গলবার (৪ মার্চ) শেষে দেশে ফিরেছেন। জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিনি এই সফর করেন। সফরকালে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ জয়েন্ট ভার্চুয়াল ক্যাম্পাস (জেভি ক্যাম্পাস) এবং গ্লোবাল নেটওয়ার্ক প্রোগ্রাম (জিএনপি) সম্পর্কিত দুইটি সিম্পোজিয়ামে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। 

জয়েন্ট ভার্চুয়াল ক্যাম্পাস (জেভি) সম্পর্কিত সিম্পোজিয়ামটি জাপানের কোবে বিশ্ববিদ্যালয় আয়োজন করে। এর সহযোগী আয়োজক ছিল জাপানের শিক্ষা মন্ত্রণালয়। এই প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাপী প্রতিভা লালন, পাঠ্যক্রম উন্নত করা এবং আসিয়ানভুক্ত দেশসমূহের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক শিক্ষা ও গবেষণা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় করা হয়। এই প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভার্চুয়ালি ক্লাস করার সুযোগ প্রদানের বিষয়েও সিম্পোজিয়ামে আলোচনা করা হয়। এ বিষয়ে কোবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শীঘ্রই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও মতবিনিময় করা হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, চীন, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া এবং থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়সমূহ ইতোমধ্যেই এই প্রকল্পের অধীনে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে।

এছাড়া জাপানের শিক্ষা মন্ত্রাণালয়ের উদ্যোগে গ্লোবাল নেটওয়ার্ক প্রোগ্রাম শীর্ষক পৃথক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়ামে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং বিভিন্ন দেশের সরকারের মধ্যে যৌথ সহযোগিতা আরও বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়।   

সফরকালে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ কোবে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তামাকি হিশাশির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ পিএইচডি প্রোগ্রাম চালুসহ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী
  • ২৪ এপ্রিল ২০২৬
রাবির ইতিহাসে ৩৩ শিক্ষার্থী খুন— সবচেয় বেশি শিবিরের, কম ছাত…
  • ২৪ এপ্রিল ২০২৬
ছাত্রদলকে বয়কটের ঘোষণা দিল ঢাবি সা্ংবাদিক সমিতি
  • ২৪ এপ্রিল ২০২৬
বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: শিবি…
  • ২৪ এপ্রিল ২০২৬
বগুড়ায় বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক
  • ২৪ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে 
  • ২৪ এপ্রিল ২০২৬